গল্পটি এক অদ্ভুত মানুষকে নিয়ে যিনি কিনা এক উদ্ভট রোগে আক্রান্ত। নাম তার হেনরি বিনস, যিনি জন্ম থেকেই সারাদিনের মধ্যে ২৩ ঘণ্টা ঘুমিয়ে থাকেন এবং শুধুমাত্র রাত ৩ টা থেকে ৪ টা অবধি সময়ে জেগে থাকতে পারেন। এর মধ্যেই তার যাবতীয় কাজ সম্পন্ন করেন।
বইঃ থ্রিএএম
লেখকঃ নিক পিরোগ
অনুবাদঃ সালমান হক
পৃষ্ঠাঃ ১১০
লেখকঃ নিক পিরোগ
অনুবাদঃ সালমান হক
পৃষ্ঠাঃ ১১০
পার্সোনাল রেটিংঃ ৯/১০
এভাবেই নির্ঝঞ্ঝাট ভাবে যখন তার জীবন কেটে যাচ্ছিল তখন হঠাৎ ই এক রাতে পাল্টে যায় তার জীবন। তার পাশের বাড়ি থেকে ভেসে আসে এক মহিলার আর্তচিৎকার। সে জানালা দিয়ে দেখতে পায় সেই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট! পরবর্তীতে সে জানতে পারে মহিলাটি মারা গিয়েছে সেই রাতে।
অনেক না চাওয়া সত্ত্বেও সে এই ঘটনার অনুসন্ধান থেকে নিজেকে সরাতে পারে নি! এবং শেষ পর্যন্ত সে কি পারবে এই রহস্য ভেদ করতে? তার এই অদ্ভুত রোগ নিয়ে?
টুইস্টে ভরপুর এই থ্রিলার টি পাঠককে বইটি সম্পূর্ণ শেষ না করে উঠতেই দেবে না! এই বইয়ের পরবর্তী পার্ট গুলো পড়ার অপেক্ষায় আছি।












