Nov 27, 2020

রাজশাহী শাখা মিটিং, নভেম্বর ২০২০

অদ্য ২৭ শে নভেম্বর সকাল ১০ ঘটিকায় দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সামনে রেখে রাজশাহীর মালোপাড়ায় বইবৃক্ষের আয়োজনে বইবৃক্ষ রাজশাহী শাখার মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।।
লক্ষ্যের কাছে পৌঁছাতে স্ব-দায়িত্বকে বেগবান করার লক্ষ্যে প্রতি মাসের ন্যায় আবারো গঠন মুলক মাসিক সভার আয়োজন করে বইবৃক্ষ রাজশাহী শাখা। উক্ত অনুষ্ঠানে সময়োপযোগী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ; সবার নতুন নতুন পরিকল্পনার কথা আলোচিত হয়; কিভাবে এগিয়ে যাবে বইবৃক্ষ; কিভাবে এগোলে লক্ষ্যে পৌঁছাবে তা নিয়ে আলোচনা করা হয়। সবার মতামতের গুরুত্ব দিয়ে সকলের দিকনির্দেশনা মুলক বক্তব্যে অনুপ্রাণিত হয়ে কাজ করার অদম্য ইচ্ছা পোষণ করেন সদস্যগণ। সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Ashik's English Solution এর শ্রদ্ধেয় ভাই আশিক ইসলাম (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট) ; নাহিদ ইসলাম (রাজশাহী কলেজ) ; সামিহা ইসলাম (সাপোরো ডেন্টাল কলেজ এ্যান্ড হাসপাতাল); সজিব রানা(রুয়েট) ; সানজিদা ইবনাত( জিয়াউর রহমান মেডিকেল কলেজ) সহ বইবৃক্ষ'র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক রমজান আলী এবং বইবৃক্ষের অনেক বইপ্রেমীরা। বই বৃক্ষ প্লাটফর্মটি বিনামূল্যে তাদের সংগ্রহে থাকা বইগুলো পাঠকদের পড়িয়ে থাকে এবং পড়াশেষে ফেরত নিয়ে আসে । উল্লেখ্য তারা গত বছর প্রায় ৭৫৬ পাঠককে ১১৫৬ টা বই বিনামূল্যে পড়িয়েছে।

1 comment: