আমাদের সম্পর্কে জানুন

আপনাদের সবার সহযোগিতায় গড়ে উঠেছে বই বৃক্ষ। কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি। বই পড়তে যারা ভালবাসেন এই বই বৃক্ষ তাদের জন্য। সকল বই পোকাদের স্বাগত করার অপেক্ষায় বই বৃক্ষ।

 আমাদের গ্রুপটি সম্পূর্ণ রকমের প্রতিষ্ঠান। আমরা বই বৃক্ষ সংগঠনের মাধ্যমে মানুষের বাসায় বিনামূল্যে বই পৌছে দিয়ে থাকি পড়ার জন্য আবার পড়া শেষে ফেরত নিয়ে আসি। আমাদের বই বৃক্ষ গ্রুপে লিস্ট দেওয়া থাকে কী কী বই আমাদের কাছে আছে সেখান থেকে পাঠককে পছন্দের বইটা বিনামূল্যে সংগ্রহ করতে কমেন্ট করতে হয়। আমরা পাঠকের সাথে যোগাযোগ করে তার বাসায় পৌছে দিয়ে থাকি ।

আমাদের যেসব জায়গায় শাখা আছে সেসব জায়গায় আমরা বই বিনামূল্যে পড়ার জন্য দিয়ে থাকি । আপাতত আমাদের পাচঁটা শাখা রয়েছে যথা: ঢাকা, রাজশাহী, সাপাহার, আগ্রাদ্বিগুণ, আশড়ন্দ এসব জায়গা থেকে বইগুলো সরবরাহ করে থাকি আপাতত।

গ্রুপে যেসব বই আছে সেগুলো আপনাদের টাকায় কেনা। আপনাদের মতোই সম্মানিত লোক, কিছু লেখক,সিনিয়র,জুনিয়র ভাইয়া আপুরা সবাই মিলে বই উপহার দেয় বই বৃক্ষে। সেই বইগুলোই আমরা আপনাদেরকে সরবরাহ করে থাকি । তাই আপনারাও কেউ যদি বই বৃক্ষে বই উপহার দিতে চান তবে কৃতজ্ঞ হবো।